সময় কলকাতা ডেস্ক :খেলা হবে বলার চেয়ে বলা ভালো যে খেলা শুরু করে দিয়েছেন বাবুল সুপ্রিয়।লক্ষ্য উপনির্বাচনে জয়।জনসংযোগ বাড়াতে বালিগঞ্জ উপনির্বাচনের আগে বল পায়ে এলগিন টারফে বল পায়ে বাবুল সুপ্রিয়।আসানসোল লোকসভা ছেড়ে এসে এবার বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এলগিন রোডে গা ঘামানোর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিজের মতামত অকপটে জানালেন বাবুল সুপ্রিয়।
আসানসোল লোকসভা কেন্দ্রে তাঁর ছেড়ে আসা আসনে তৃণমূলের হয়ে লড়ছেন চিত্রতারকা শত্রুঘন সিনহা। শত্রুঘন সিনহার জয়ের বিষয়ে নিশ্চিত বাবুল জানালেন তাঁর শুভেচ্ছা।

এদিন খেলার ফাঁকে বিজেপিকে আক্রমণ করতেও পিছপা হলেন না বাবুল সুপ্রিয়। সার্কাসের চরিত্র উল্লেখ করে দিলীপ ঘোষকে বিঁধলেন বাবুল। তাঁর মতে,দিলীপ ঘোষ কথা বললে তৃণমূলের মঙ্গল এবং দিলীপ ঘোষের বক্তব্য বিশুদ্ধ বিনোদন।
আইনশৃঙ্খলার প্রশ্নে পুলিশকে নিজের কাজ করতে দেওয়ার কথাও জানালেন বাবুল সুপ্রিয় । রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ নিয়ে তিনি বলেন বিষয়টি দুর্ভাগ্যজনক। তৃণমূলকে এজন্য দায়ী না করে পুলিশকে কাজ করতে দেওয়া উচিত, জানান তিনি।
ফুটবল মাঠে নেমে গা ঘামানোর ফাঁকে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বেশ কৌশলী দেখিয়েছে বাবুল সুপ্রিয়কে । বালিগঞ্জ উপনির্বাচনে প্রয়াত সুব্রত মুখার্জীর মত প্রবাদপ্রতিম নেতার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে, তৃণমূলের হয়ে দুর্গ সামলে বিজেপিকে আক্রমণে সমান পারদর্শিতা দেখিয়েছেন বাবুল সুপ্রিয়।
আসানসোল লোকসভা ছেড়ে এসে বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হওয়া বাবুল সুপ্রিয়কে বেগ দিতে বিজেপির প্রার্থী করা হয়েছে দলের মুখপাত্র কেয়া ঘোষকে । সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম এই আসনে বাম প্রার্থী। তিন সপ্তাহের বেশি বাকি আছে উপনির্বাচনের। তথাপি পারদ চড়তে আরম্ভ করেছে বালিগঞ্জ উপনির্বাচন ঘিরে।।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র