সময় কলকাতা ডেস্কঃ এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ মাতৃপল্লীতে। মৃতার নাম রিয়া মুখার্জি ( ২৬)। মঙ্গলবার রাতে নৈহাটি থানার জি আর পি শ্যামনগর রেল স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্য থেকে রিয়ার মৃতদেহ উদ্ধার করে। মৃতার হাতে ধরা ছিল মোবাইল। আর কানে গোঁজা ছিল হেডফোন । অভিযোগ, রিয়া মুখার্জির মৃত্যুর খবর
পরিবার কে জানিয়ে ছিলেন তাঁর প্রেমিক । এতেই সন্দেহ দানা বেঁধেছে। পরিবারের প্রশ্ন ট্রেনের ধাক্কায় রিয়ার মৃত্যু হলে মোবাইল ফোন ছিটকে অন্যত্র পড়ত। এক্ষেত্রে মোবাইল ফোন মৃতার হাতেই ছিল দাবি পরিবারের ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতৃপল্লীর বাসিন্দা রিয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল গুড়দহ শালবাগান এলাকার বাসিন্দা অসীম হাওলদার ওরফে বুটুর। অভিযোগ, বুটুর অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেলেও রিয়ার সঙ্গে মেলামেশা চালিয়ে যেত সে । মৃতার মা ও দিদির অভিযোগ, তাদের মেয়েকে মেরে রেললাইনে ফেলে দিয়েছে বুটু। অভিযুক্ত মৃতার প্রেমিকের ফাঁসির দাবি করেছেন মৃতার পরিবার ও প্রতিবেশীরা। রাতেই রেল পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ মৃতার প্রেমিক অসীম ওরফে বুটুকে গ্রেপ্তার করেছে।
শ্যামনগরে রেল লাইনের ধারে যুবতীর রহস্য মৃত্যু, ধৃত প্রেমিক


More Stories
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো