সময় কলকাতা ডেস্কঃ সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা থেকে লালমাটির এই রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তা সংস্কারের জন্য বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। তাই অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা থেকে লালমাটির এই রাস্তাটি প্রায় সাত আট বছর ধরে খানাখন্দে ভরে রয়েছে। বেহাল এই রাস্তা সংস্কারের জন্য এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে বারবার আবেদন করলেও কাজের কাজ কিছুই হয় নি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে তাঁরা এর আগেও একবার রাস্তা অবরোধ করেছিলেন। তারপরেই পুরসভা বেহাল রাস্তা সংস্কারের জন্য একবার মাপজোক শুরু করে। কিন্তু ওই পর্যন্তই তারপর আর রাস্তা সংস্কারের কাজ এগোয় নি।

তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে এদিন রাস্তায় বাঁশ বেঁধে অবরোধে সামিল হন।অবরোধের জেরে বেশ কিছুক্ষনের জন্য যানযটের সৃষ্টি হয় এলাকায়। প্রশাসনের আশ্বাসে এদিনকার মতো অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে এরপরেও রাস্তা হাল না ফিরলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী আন্দোলনকারীদের।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
ফাইনালে ভারতের মেয়েদের সামনে শ্রীলঙ্কা