সময় কলকাতা ডেস্ক: গরম পড়তে না পড়তেই নাজেহাল রাজ্যবাসী। সকালের দিকে আবহাওয়া বেশ মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম ছুটতে শুরু করেছে বঙ্গবাসীর। দুপুরে রোদের তাপমাত্রা এতটাই বেশি যে বাইরের দিকে বেরোনোর কথা ভাবাই যাচ্ছে না। তবে একটু স্বস্তি দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভিজতে চলেছে শহর।১৫টি জেলায় হবে বৃষ্টি। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি রাজ্যের ১৫টি জেলায়। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা ও বাড়বে আর্দ্রতার পরিমাণ। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৭°সেলসিয়াস।পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের মধ্যেই উত্তরবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে হালকা বৃষ্টি হলেও বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে।

আজ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলা গুলিতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা যার কারণে তীব্র দাবদাহে হাঁসফাঁস করবে বঙ্গবাসী।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!