সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে পরিবর্তনের ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই তৈরি হয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। বাতাসে বাড়বে আর্দ্রতা। সেই কারণে দুপুরের দিকে রোদের তাপমাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে তবে সকাল এবং রাতের দিকে আরামদায়ক আবহাওয়া থাকবে।
এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৭°সেলসিয়াস। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াসের মধ্যে থাকবে। অংশত মেঘলা থাকবে শহর কলকাতা। পরিষ্কার রৌদ্রজ্বল থাকতে পারে কিছু এলাকার আকাশ। কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি।

পূর্বাভাস অনুযায়ী, আজ, উত্তরবঙ্গের দুটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে।
অন্যদিকে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রযেছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। ফলে তাপমাত্রা কিছুটা কম থাকবে। আগামী বেশ কয়েকদিন অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!