Home » আন্তঃজেলা মহিলা টি টোয়েন্টি ক্রিকেট ট্যুর্নামেন্টে সেরার হ্যাট্রিক নদিয়ার

আন্তঃজেলা মহিলা টি টোয়েন্টি ক্রিকেট ট্যুর্নামেন্টে সেরার হ্যাট্রিক নদিয়ার

সায়ন মোদক, নদিয়া,সময় কলকাতাঃ জাতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর সাফল্য সারা দেশ জানে।আর বাংলায় ঝুলন গোস্বামীর হোম ডিস্ট্রিক নদিয়ার মহিলা ক্রিকেট দলের সাফল্যও কিন্তু নজর কাড়ছে ক্রীড়া জগৎে ।বরং বলা ভাল বাংলার মহিলা ক্রিকেটকে পথ দেখাচ্ছে এই জেলা।

ক্রীড়া পরিকাঠামোর দিক দিয়ে তেমন উন্নত জেলা নয় নদিয়া।তবু বাংলার মহিলা ক্রিকেট দলের সাফল্যে অনন্য ভূমিকা নিচ্ছেন তাঁরা।সম্প্রতি কোচবিহার ষ্টেডিয়ামে সিএবি ইন্টার ডিস্ট্রিক্ট ওমেন ক্রিকেট টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়।ওমেন ক্রিকেটের ফাইনালে পৌঁছায় নদিয়া জেলা।প্রতিপক্ষ ছিল পাশের জেলা হুগলী জেলা। নদিয়ার ও হুগলি ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। সকালের সেই বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে ম্যাচ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হুগলি জেলার মহিলা ক্রিকেট দলটি । ব্যাট করতে নেমে হুগলির মহিলা ক্রিকেটাররা মাত্র ২২ রান করে ২ ইউকেট হারিয়ে  ম্যাচ শেষ করে। প্রতিপক্ষের দেওয়া সহজ টার্গেটকে নদিয়ার মহিলা খেলোয়াড়রা মাত্র ৩.৩ ওভারে  হাশিল করে নেয়  ফের সেরা মহিলা দলের সম্মান।

ম্যাচ শেষে বাঁধন ভাঙ্গা উচ্ছাস মাতেন নদিয়া জেলার মহিলা ক্রিকেট দলের সদস্যরা। নদিয়া জেলার মহিলা খেলওয়াড় দলের মিতা পাল এবং প্রিয়াঙ্কা বালা দুজনে ১০ – ১০ করে কুড়ি রান তুলে দলে জয়ের পথ দেখায়। এই নিয়ে নদীয়া জেলা পরপর ৩ বার চ্যাম্পিয়ন হল এই ট্যুর্নামেন্টে। ক্রিকেটের ক্রিড়া মহলে নদিয়া জেলার মহিলা ক্রিকেট দলটির এই সাফল্য এক নজির। বর্তমানে নদিয়া জেলার মহিলা ক্রিকেটার মানে বাংলার সেরা জেলার মধ্যে অন্যতম মত ক্রীড়া বিশেষজ্ঞদের।

About Post Author