সময় কলকাতা ডেস্ক: কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। বাড়ির আর্থিক অবস্থা বা ছোটোবেলা থেকে কোনও তালিম পায়নি ওরা। কিন্তু নিজেদের প্রতিভার প্রতি অগাধ বিশ্বাস ও অদম্য ইচ্ছা শক্তির উপর ভর করে নিজেদের মতো করেই অভ্যাস চালিয়েছে ওরা।মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের আইডা গ্রামের তিন যুবক রঞ্জু, বিভাস ও গণেশের নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের আইরা গ্রামের তিন যুবক রঞ্জু পটুয়া, বিভাস বাগদি, ও গণেশ বাগদি। ছোট থেকেই এই তিন যুবকের ইচ্ছা ছিল পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলা থেকেই এমন কিছু করে সমাজে নিজদের পরিচিতি গড়ে তোলা। বয়স বাড়তেই নেশা বাড়ে নাচের দিকে। প্রথমে মোবাইল দেখে শুরু করে নাচের অভ্যাস।বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শহর কান্দির এক প্রশিক্ষণ দাতাকে নিজের গুরু হিসেবে মান্যতা দিয়ে তার নির্দেশে পথচলা শুরু হয় এই তিন যুবকের জীবনসংগ্রামের।

দিন কয়েক আগেই তারা সুযোগ পায় একটি রিয়েলিটি শোয়ের ব্যাকআপ প্রতিনিধি হিসাবে। আর তারপরেই তিন যুবক গ্রামে ফিরতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাদের নাচের ভিডিও।আগামী দিনে এভাবেই তাঁরা নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে চান এই ত্রয়ী।ছাত্র নয় ওদের আমি ভাইয়ের মতো গাইড করার চেষ্টা করেছি। বাকী কাজটা ওরা নিজেরাই করেছে। ওদের আরও শ্রীবৃদ্ধি কামনা করেছেন প্রশিক্ষক। অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করে আরও এগিয়ে চলুক রঞ্জু, বিভাস ও গণেশরা। ওদের এগিয়ে চলার পথ আরও সুগম হোক এই শুভেচ্ছা রইল আমাদের তরফেও।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ