Home » চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

সায়ন মোদক , নদিয়া :- চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে। এই অভিযোগকে সামনে রেখে  কৃষ্ণনগর সদর হসপিটালের মাতৃমা বিভাগে বিক্ষোভে ফেটে পড়লেন শিশুর আত্মীয়রা। চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্রকরে বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তজনা ছড়ায়। গণ্ডগোলের খবর পেয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

পরিবার সূত্রে জানা যায় মৃত শিশু কন্যার নাম অতৃকা চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে বুধবার সকাল ১১টা নাদাদ সদর হাসপাতালের আউটডোরে  চিকিৎসক সুজয় সাহাকে দেখান। পরিবারের দাবি, চিকিৎসকের পরামর্শ মেনে তাঁরা  বাচ্চাটিকে জেলা সদর হাসপাতালে মাতৃমা ভবনে ভর্তি করেন । মৃত শিশুর মা পূজা চক্রবর্তীর অভিযোগ, ৯ মাসের শুিশু কন্যাকে তিনি ভরতি করার পর দীর্ঘক্ষন বাচ্চার কোনরকম চিকিৎসা হয়নি।জাক্তারবাবু ও নার্সদের বারবার বলার পরেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। এরপর রাতে বাচ্চা একেবারে নেতিয়ে পড়ার পর নার্স ও চিকিৎসকের তৎপরতা শুরু হয়। তবে তার আগেই মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। পূজা দেবীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

মৃত শিশুর বাবার অভিযোগ, ভর্তির সময়ে মেয়ের অবস্থা খুব খারাপ ছিল না। ওরা যদি না পারত তাহলে বলে দিলেই আমরা মেয়েকে অন্য জায়গায় ভর্তি করতাম। কিন্তু ভর্তি নিয়ে ওরা যে মেয়টাকে বিনা চিকিৎসায় মেরে ফেলবে আমরা তা কল্পনাও করতে পারিনি। আমরা অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

যদিও কর্তব্যরত চিকিৎসক সুজয় চক্রবর্তীর দাবি, বাচ্চাটির সম্পূর্ণ চিকিৎসা হয়েছে ।  বাচ্চাটির ঠান্ডা লাগার কারণে মারা গেছে বলে তিনি  জানান । ঘটনার তদন্তে নেমেছে  কোতোয়ালি থানার পুলিশ ।

About Post Author