Home » নতুন বছরে আগের রুটিন ফিরছে বেলুড় মঠে

নতুন বছরে আগের রুটিন ফিরছে বেলুড় মঠে

সময় কলকাতা ডেস্ক : পয়লা বৈশাখে ভক্তদের জন্য সুখবর শোনাল বেলুড় মঠ কর্তৃপক্ষ। নতুন বছরে দর্শনার্থীদের কথা মাথায় রেখে করোনার সমস্ত বিধি নিষেধ ছাড়াই খুলে গেল বেলুড় মঠ। মঠ সূত্রে জানা গেছে, করোনা পূর্ববর্তী সময়ে যেমন ভাবে মঠ খোলা থাকত এবার ঠিক তেমনই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন বেলুড় মঠ প্রাঙ্গণে । মন্দির দর্শনের পাশাপাশি গুরু প্রণাম, সকাল সন্ধ্যা আরতিও দর্শন করতে পারবেন সাধারণ ভক্তরা।পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে এবার থেকে ভোগ বিতরণ করা হবে।


করোনা আবহে সরকারি অনুশাসন মেনে দীর্ঘ সময় বন্ধ ছিল বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠের দরজা খুলে দেওয়া হয় সাধারণ ভক্তদের জন্য। কিন্তু সেখানেও নিয়ন্ত্রিত ছিল দর্শনার্থীদের গতিবিধি । এবার থেকে সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহার করল মঠ কর্তৃপক্ষ। মঠের ঘাট গুলিতেও এবার থেকে দর্শনার্থীরা অবাধে যাতায়াত করতে পারবেন বলে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

নববর্ষের সকাল থেকে তারাপীঠ,দক্ষিণেশ্বরেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বেলুড় মঠেও। দীর্ঘ দুবছর পর বর্ষবরণের দিন মন্দির গুলির দরজা খুলে দেওয়ায় খুশি সাধারণ ভক্তর্থীরা।

About Post Author