সময় কলকাতা ডেস্কঃ তীব্র দাবদাহে মানুষের নাজেহাল অবস্থা। এই গরমে লাল টকটকে এক টুকরো তরমুজ দেয় ঠান্ডার অনুভূতি। তাই গরমকালে এই ফলের চাহিদা অনেকটাই বেশি। শুধুমাত্র শরীরের গরমভাব মেটাতে নয়, তরমুজের মধ্যে রয়েছে অনেক গুন। তরমুজে রয়েছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জল। এক টুকরো তরমুজ খেলেই আপনি পাবেন একটি সতেজ প্রাণ। এছাড়াও আপনি কি রূপচর্চা করতে ভালোবাসেন, তাহলে রূপচর্চার জন্যও তরমুজ খুব উপকারী।

তরমুজ খেতে যেমন সুস্বাদু। এর মধ্যে আছে নানা গুণাবলি। তরমুজে আছে পটাশিয়াম, ভিটামিন এ, বি ও সি। তরমুজ একদিকে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে তেমনি হৃদযন্ত্রের সুস্থতায় বেশ উপকারী এই মৌসুমি ফল । এছাড়াও অ্যান্টি–অক্সিডেন্ট থাকায় স্ট্রোকের ঝুঁকি কমায়। ক্যান্সারের মতো রোগ প্রতিরোধের ক্ষেত্রেও বেশ কার্যকর তরমুজ।

তরমুজ এমন একটি ফল যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও শরীরের কার্যক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অতিরিক্ত চর্বি কমাতেও খুব সাহায্য করে তরমুজ। চোখ আমাদের অতি প্রয়োজনীয়। চোখের সুস্থতার জন্য ভিটামিন এ-এর কোন বিকল্প নেই। এক টুকরো তরমুজ খেলে প্রতিদিনের প্রয়োজনের ৯-১১ ভাগ ভিটামিন এ পেয়ে যাবেন। যা আপনার চোখের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে। আর বাড়াবে দৃষ্টিশক্তি।

ত্বকের যত্ন নিতেও তরমুজের জুড়ি মেলা ভার। ত্বকে ট্যান পড়া, কালচে দাগ দূর করতে সাহায্য করে। তরমুজের রসকে বরফ করে সেটা স্কিনে আলতো করে ঘষতে পারেন তাহলে ত্বক খুব মসৃণ হয়। চাইলে তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন। তরমুজের বীজগুলো জলে ভিজিয়ে নরম করে পেস্ট করে ব্রণোর ওপর লাগাতে পারেন। তিন থেকে পাঁচ মিনিট পর শুকিয়ে গেলে তুলে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই উপকারী।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে