সময় কলকাতা ডেস্কঃ সবসময় সব কথা মুখ ফুটে বলতে হয় না।অনেক ক্ষেত্রে না বলা কথা সহজেই বুঝে যায় ভালোবাসার মানুষেরা।কিন্তু সবসময় কি তা সম্ভব হয়?কিন্তু আপনার মনের মানুষ যদি বাকশক্তি হারান তাহলে? হ্যাঁ এরকমই এক বিষয় নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী।ছবির নাম ‘কথামৃত’।একটি সম্পর্কের ভিতর নিশ্চুপ কথোপকথন নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প।প্রায় ১৭ বছর পর নতুন ছবির প্রযোজনায় কামব্যাক করল জালাল প্রযোজনা সংস্থা।

সংবাদ মাধ্যমকে অপরাজিতা আঢ্য জানিয়েছেন, ‘খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র।তার উপর বিপরীতে কৌশিক দা।শুটিংয়ের শুরুর জন্য খুব উৎসাহ।’জানা গিয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকেই শুরু হবে ‘কথামৃত’ ছবির শুটিং।এই ছবিতে কৌশিক ও অপরাজিতা ছাড়াও দেখা যাবে বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে।

এই ছবিতে অভিনবত্ব রয়েছে অন্যদিকে।কেননা ছবিতে জুটি বাঁধতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য।ছবির গল্প মূলত সনাতন ও সুলেখাকে কেন্দ্র করে।ছবিতে সনাতন হলেন কৌশিক আর সুলেখার চরিত্রে অপরাজিতা আঢ্য।এক মর্মান্তিক দুর্ঘটনায় বাকশক্তি হারায় সনাতন।সুখের দাম্পত্য জীবন নিমেষের মধ্যে ভেঙ্গেচুরে যায়।সনাতন কথা বলতে না পারলেও হাবভাবে সে সব কথা বুঝিয়ে দেন।প্রতিবেশীরা তাঁকে খুবই ভালবাসেন।যখন তিনি তাঁর হাবভাবের মধ্য দিয়ে কথা বোঝাতে না পারে তখন একটি পকেট ডায়েরির সাহায্য নেন তিনি।আর সেই অমূল্য ডায়েরির নামই ‘কথামৃত।

‘যদিও প্রতিবেশীরা সনাতন এবং সুলেখার এই চরিত্রকে হিংসে না করে খুব ভালোবাসেন।তবে, এই সিনেমায় আরও এক জুটি আছে, যাদের কথা না বললেই নয়।তাঁরা হলেন বাবুন আর অনন্যা।তাঁদের মধ্যে কিন্তু অত সৎভাব নেই।ঝগড়া লেগেই থাকে নিজেদের মধ্যে।তাঁরা কেউই একে অপরের কথা শোনান না এবং পছন্দ করেন না বলাই ভালো।বাবুনের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু।উল্লেখ্য,সদ্যই জি বাংলায় অপরাজিতা আঢ্য অভিনীত একটি ধারাবাহিক শুরু হয়েছে।যার নাম ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।এই সিরিয়ালটি ক্রমশই কিন্তু সকলের নজর কাড়ছে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে