Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তিদায়ক বৃষ্টি হয়নি রাজ্যে।

রবিবার রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিনবঙ্গে বৃষ্টির কোন খবর নেই। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৯° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৮° এবং ২৭° সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। সোমবার সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে হিমালয় সংলগ্ন জেলাগুলি। বেশ অনেকটাই বাড়বে দিনের তাপমাত্রা।

শনিবার থেকে পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মেঘ কেটে পরিষ্কার হয়েছে আকাশ। বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মূর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে রবিবার অতি সামান্য বৃষ্টি হতে পারে৷ তবে বাড়বে রোদের তেজ। বাড়বে দিনের তাপমাত্রা।

About Post Author