সময় কলকাতা ডেস্ক : গুরুতর অসুস্থ রেখা পাত্র। অবস্থা রীতিমতো উদ্বেগজনক। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র বিষক্রিয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে বসিরহাট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সূত্রে এবং অন্য একটি বিশেষ সূত্রে তাঁর শরীরে বিষক্রিয়া বা বিষাক্ত কীটনাশকের উপস্থিতির কথা জানা গেছে। রবিবার সকালে অবস্থা সংকটজনক থাকলেও পরবর্তীতে হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে ভালো আছেন।।
গুরুতর অসুস্থ রেখাপাত্র, অবস্থা উদ্বেগজনক
Oplus_131072


More Stories
প্রাচীন ঘড়ির দোকানের টাইম হাউসে আগুন
আবার এনকাউন্টার, পালাবদলের রাজ্যে পঞ্চম
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে