সময় কলকাতা ডেস্ক : প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে খুনের হুমকির অভিযোগ উঠলো এক দুষ্কৃতীর বিরুদ্ধে । বাড়ির সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁতরাগাছির দু’নম্বর সুলতানপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাঁতরাগাছি থানার পুলিশ। এই ঘটনায় দুইজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এই ঘটনা ঘটার পর থেকে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাপা আতঙ্ক। এমনকি মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগও ওঠে দুষ্কৃতীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির সামনে প্রস্রাব করার প্রতিবাদ করলে বাড়ির সদস্যদের দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তেড়ে যায় ওই দুস্কৃতী। এরপরই বাড়ির লোকের চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের প্রতিবেশীরা। তাদের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয় ওই দুষ্কৃতীর । প্রকাশ্যে দিনে দুপুরের এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করা হলেও। ঘটনায় রীতিমত নিরাপত্তা হীনতায় ভুগছে এলাকার বাসিন্দারা। উল্লেখ্য এর আগেও এরকমই একটি ঘটনা ঘটে ছিল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া অঞ্চলে। বাড়ির সামনে প্রাতকৃত্যাদি করার প্রতিবাদ করায় গুলি চালানো হয়। সেই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছিলেন।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান