Home » রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান

রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান

সানি রায়, সময় কলকাতা , ২ জানুয়ারি : মাধ্যমিক শুরু হয়েছে। আর মাধ্যমিক দেওয়া ছাত্র ছাত্রীদের কাছে যেন মুশকিল আসান হয়ে উঠতে দেখা গেল জলপাইগুড়ি তৃণমূল জেলা যুব কংগ্রেসকে। একটি ক্ষেত্রে পরীক্ষার্থীর পরীক্ষায় বিঘ্ন ঘটতে চলেছিল,  ত্রাতার ভূমিকায় অবতীর্ন জেলা যুব সভাপতি সভাপতি।

জানা গিয়েছে, ময়নাগুড়ি গার্লস স্কুলের এক পরীক্ষার্থী ভুলবশত অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছিল। শেষ মুহূর্তে বাড়ির লোক বুঝতে পারেন পড়ুয়ার ভুল।খবর পাওয়া মাত্রই নিজের গাড়িতে করে দ্রুত সেই কার্ড পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে ছাত্র বছর বাঁচালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়।জেলার বিভিন্ন ব্লকে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে জল ও চকোলেট বিতরণ করেন যুব কংগ্রেসের কর্মীরা।দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করা মায়েদের কষ্টের কথা ভেবে তাঁদের জন্য বসার জায়গা ও পানীয় জলের সুব্যবস্থাও করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে।পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এই উদ্যোগ অন্যমাত্রার যা রাজনীতির সংকীর্ণ গন্ডি ছাপিয়ে গেল।।

About Post Author