Home » জ্বালানীর আগুনের আঁচ এবার বেলঘরিয়ায়!

জ্বালানীর আগুনের আঁচ এবার বেলঘরিয়ায়!

সময় কলকাতা ডেস্কঃ ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম।এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের।পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ।কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম।গত একমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।১ মে মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে ফের রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়ে গিয়ে হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে।

এবার অভিনব কায়দায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে দেখা গেল বেলঘরিয়ায়।রবিবার সকাল না হতেই বেলঘড়িয়া দেশপ্রিয় নগরে পথে নেমে এই অভিনব প্রতিবাদে সামিল হয় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে স্থানীয় মহিলারা।অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তুলে এই প্রতিবাদ কর্মসূচী শুরু করেন তারা। এদিন কামারহাটি পুরসভার 2৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার উদ্যোগে রাস্তায় ঘুটে এবং কয়লা দিয়ে উনুন জ্বালানো হয় এবং তাতে রান্নাও করা হয়।এরপর বাড়ি বাড়ি গৃহস্থদের কয়লা ও ঘুটে বিতরণ করেন তিনি।এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা চালায় প্রতিবাদে অংশগ্রহণকারী মহিলারা।

উল্লেখ্য, মাসের শুরুতেই এই দাম বৃদ্ধি কার্যত সাধারণ মানুষকে আরও বিপদে ফেলে দিল।শনিবার থেকে কলকাতা সহ দেশের সব জায়গায় ফের চড়া হল রান্নার গ্যাসের মূল্য।নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতায় এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০২৬ টাকায়।২০১৪ সালের শেষের দিকে কলকাতায় একবার রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের।চলতি মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে ১০২ টাকা হয়েছিল।কিন্তু সেসময় রান্নার গ্যাসের দাম বাড়েনি।এরপর এক সপ্তাহ কাটতে না কাটতেই নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের।

About Post Author