সময় কলকাতা ডেস্কঃ বেশ কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। এবার উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ায় বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে পরিবর্তন হবে তাপমাত্রার।
শনিবার সারারাত ঝমঝমিয়ে হয়েছে বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী। ফলে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। রবিবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সঙ্গী থাকবে ঝোড়ো হাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। রবিবার, শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৫° সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে।

রবিবার, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে থাকবে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী ২০ তারিখ থেকে পরিবর্তন হবে উত্তরবঙ্গের আবহাওয়া।বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন বৃষ্টিতে নাজেহাল হবে বঙ্গবাসী।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!