Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টির চোখ রাঙানির মধ্যেও রয়েছে ভ্যাপসা গরম। শনিবার বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। কলকাতায় ক্রমশ বাড়ছে আর্দ্রতা। শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।

শনিবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে । রবিবারও দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, শনিবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, জেলাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। আপাতত, তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

 

About Post Author