সময় কলকাতা ডেস্ক : তুলি গুন বা সঙ্গীতা বাসফোরি – এঁদের নাম ক’জনই বা জানেন! তুলি বা সঙ্গীতা হলেন বাংলার মহিলা ফুটবলার যারা সাম্প্রতিক সময়ে ভারতের মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তুলি বা সঙ্গীতা ভারতের জার্সি গায়ে চাপালে কি হবে, বাঙালি মহিলা ফুটবলাররা উপেক্ষিতা হয়ে থেকে গিয়েছেন।বাঙালি মহিলা ক্রিকেটারদের নাম এখন মানুষ জানছেন কিন্তু মহিলা ফুটবলাররা যে তিমিরে ছিলেন সেই তিমিরে। আর সেই অন্ধকার থেকে উত্তরণের পথ খুঁজতে কিছু প্রচেষ্টা নেওয়া হচ্ছে।রবিবার পানিহাটিতে এমনই এক উদ্যোগে যৌথভাবে সামিল হল বীজপুর টাউন ক্লাব ও বীজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন। এদিন মহিলা ফুটবলকে উৎসাহ দিতে শ্রীভূমি ফুটবল ক্লাব ও চাঁদনী ফুটবল ক্লাব মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচে অংশ নেয়।উদ্বোধন করতে হাজির ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। এছাড়াও রাজনৈতিক নেতা ও ফুটবল আধিকারিকদের চাঁদের হাট বসে বীজপুর টাউন ক্লাবের মাঠে। লক্ষ্য এক ও অভিন্নভাবে মহিলা ফুটবলের শ্রীবৃদ্ধি।

রাজ্যের বাইরে থেকে খেলোয়াড় না এনে বাংলার ছেলে মেয়েদের দিয়ে বাংলার ফুটবল দল গড়া হ’লে বাংলার প্রতিটি কোনে খেলাধুলা বিষয়টিকে ছড়িয়ে দেওয়া যাবে জানান সাংসদ সৌগত রায়।বাংলার ফুটবলের অগ্রগতি যে ভাবে হচ্ছে তাতে আগামী দিনে বাংলার ছেলে মেয়েরা ফুটবলে বাংলার গর্ব হয়ে উঠবে, জানান সাংসদ।
শেষ মুহূর্তে তীরে এসে তরী ডুবলেও বাংলার পুরুষ ফুটবল দল উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে সন্তোষ ট্রফিতে।এদিন সন্তোষ ট্রফির রাণার্স-আপ বাংলার ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় বীজপুরে । সন্তোষ ট্রফি রানার্স আপ দলের সাফল্যের স্বীকৃতি হিসেবে পঞ্চাশ হাজার টাকার নগদ অর্থ দিয়ে কোচ রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের প্রয়াসকে সম্মানিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে সৌগত রায় ছাড়া উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়। স্থানীয় উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী এআইএফএ এর ভাইস প্রেসিডেন্ট তথা আইএফএ এর চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ এর প্রসিডেন্ট অজিত ব্যানার্জি সহ আরও অনেকেই ছিলেন হাজির। ছিলেন গৌতম সরকারের মত প্রাক্তন ফুটবল তারকা।
আয়োজক সংগঠনের সম্পাদক কৌশিক সেনগুপ্ত জানান, ফুটবলের প্রসারে উদ্যোগী হওয়ার অনুষ্ঠান ছাড়াও তাঁদের তরফে এদিন রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়া হয়।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার