সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন ধরে বেসুরো থাকার পর অবশেষে রবিবার তৃণমূলে প্রত্যাবর্তণ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কিন্তু, অর্জুনের দলত্যাগকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ বঙ্গবিজেপি নেতৃত্ব। এবার বঙ্গ বিজেপির এই মনোভাবের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সোমবার ট্যুইট করে তিনি জানান, ‘অল ইজ ওয়েল’ বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতেই ভালো লাগে, বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে। কেউ দল ছাড়লেই কোনও ক্ষতি হবে না, ‘গুরুত্ব দিতে নারাজ’ বলে নিজেদের সান্তনা না দিয়ে,ক্ষতি যে কিছুটা হয়ে গেল, তা মানতে শেখা দরকার।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বঙ্গ বিজেপির ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। এবার অর্জুন সিং দলত্যাগের পরে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। তবে, কি এবার অনুপম হাজরা ? অন্যদিকে, অর্জুন দল ছাড়ার পর সোমবার সকাল থেকেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরেও একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট নজরে এসেছে। পোস্টে লেখা রয়েছে, ‘খেয়াল রাখুন, সঙ্গে থাকুন। ক্রমশ প্রকাশ্য’। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা।
তবে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির নেতৃত্বের ক্যারিশ্মা নিয়ে। বঙ্গ বিজেপির নিচু তলার কর্মীদের অভিযোগ, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যখন বিজেপি দলে যোগ দিতে শুরু করে বহু নেতা তখনই কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপি নেতারা বলতে শুরু করেছিলেন পিকচার আভি বাকি হ্যায়। কিন্তু ভোট মিটে যেতেই আবার দলে দলে বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরেছেন বহু নেতাই । তাদের কটাক্ষ, তাহলে এটা কি পিকচারের ট্রাজেডি?


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র