সময় কলকাতা ডেস্ক: শনিবার রাতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বৃষ্টির জেরে রবিবারের আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকলেও বাড়বে তাপমাত্রা। রবিবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে। বইবে ঝোড়ো হাওয়া।
রবিবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া নেপাল থেকে ঝাড়খন্ড পর্যন্ত আরেকটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে প্রবল দাবদাহে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে।
রবিবার, কলকাতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। আগামী ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এই ঝড় বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় । কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির জন্য আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। রবিবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্য সব জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!