Home » বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র, প্রমান করে দিলেন অনিমা তালুকদার

বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র, প্রমান করে দিলেন অনিমা তালুকদার

সময় কলকাতা ডেস্কঃবয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক স্তরে দৌড় এবং হাঁটা প্রতিযোগিতায় জোড়া সোনা জিতলেন বয়স আশি ছুঁইছুঁই অনিমা তালুকদার।

৪ ও ৫ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া ৪৫তম আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে অংশ নেন কালনার কৃষ্ণদেবপুরের প্রাক্তন শিক্ষিকা অনিমা তালুকদার। জানা গিয়েছে তিনটি বিভাগেই জিতে নিয়েছেন পদক। তিন কিলোমিটার হাঁটা, ২০০ মিটার দৌড়ে জোড়া স্বর্ণ পদক জিতেছেন অনিমা দেবী। আর শট পাটে তৃতীয় হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।

‘এজ ইজ জাস্ট আ নাম্বার’- তা আরও একবার প্রমাণ করে দিলেন অনিমা দেবী। আমাদের দেশের অধিকাংশ মানুষ যে বয়সে হাঁটুর ব্যথায় কাবু হয়ে ঘরে বসে পড়েন, সে বয়সেই কোনো কিছুর তোয়াক্কা না করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাম লেখানোর এই সাহসকেই কুর্নিশ জানিয়েছেন সকলেই।

অনিমা দেবীর ছেলে মেয়েরা মায়ের এহেন কৃতিত্বে অত্যন্ত গর্বিত। তাঁর ছেলে পেশায় একজন চিকিৎসক। ৭৯ বছরে মায়ের এই সাফল্য নারীদের জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে বলেই আশাবাদী তিনি।

About Post Author