সময় কলকাতা ডেস্ক: দেরি করে হলেও দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২০ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে।
পূর্বাভাস বলছে, রবিবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । দার্জিলিং কালিম্পং এ ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। আগামী সোমবারের পর থেকে সেই পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে, কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া এবং পুরুলিয়ার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি কমেনি। আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!