Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে উধাও হয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। অন্যদিকে, একটানা বৃৃষ্টির পর উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার মেঘলা থাকবে কলকাতার আকাশ।  শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৮%। আজও কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণের মোট নটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

অন্যদিকে, অতীতের সব নজির ভেঙে দিল শিলিগুড়ির সোমবারের বৃষ্টি। যার জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন। ফলে বিপত্তি বাড়ে বাসিন্দাদের। বিকেলে বৃষ্টির তোর আরও বাড়ে। তাই আর দেরি না করে কন্ট্রোলরুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। রীতিমতো কন্ট্রোলরুম খুলে রাত জাগতে হল শিলিগুড়ির পুরনিগমের পুরকর্তাদের। বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।

About Post Author