Home » অবসর নিলেন রুমেলি ধর

অবসর নিলেন রুমেলি ধর

TAUNTON, ENGLAND - JUNE 07: Rumeli Dhar of India poses for a portrait prior to the ICC Womens World Twenty20 at Holiday Inn Express on June 7, 2009 in Taunton, England. (Photo by Ian Walton/Getty Images)

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : এবার মিতালি রাজের পদাঙ্ক অনুসরণ করলেন ভারতীয় দলের প্রাক্তন  মহিলা ক্রিকেটার রুমেলি ধর। অবসর নিলেন শ্যামনগরের মেয়ে রুমেলি। ব্যাট, গ্লাভস তুলে রাখলেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে না খেলেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন রুমেলি। ৩৮ বছরের রুমেলি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে ।বিগত বছর গুলিতে বাংলা মহিলা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

২০০৫ সালে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ রুমেলির ।ভারতের হয়ে একদিনের ম্যাচে তাঁর সাফল্য ছিল প্রশ্নাতীত। ৭৮ টি ওডিআই খেলে ৬৩ উইকেট ছাড়াও ব্যাট হাতে ৯৬১ রান করেছিলেন। চারটি টেস্ট খেলে আটটি উইকেট আর ২৩৬ রান করেছিলেন। এছাড়াও ভারতের হয়ে ১৮ টি টোয়েন্টি ম্যাচে সংগ্রহ ১৩ উইকেট ও ১৩১ রান। এককথায় কমপ্লিট অলরাউন্ডার ছিলেন তিনি।  বুধবার ইনস্টাগ্রাম পোস্টে রুমেলি তাঁর চোট আঘাতের কথা উল্লেখ করলেও বারবার যে কামব্যাক করেছিলেন সে কথা জানিয়ে তাঁর শ্যামনগর থেকে শুরু হওয়া ২৩ বছরের ক্রিকেট জীবনে ইতি টানার কথা ঘোষণা করেন।

About Post Author