সময় কলকাতা ডেস্কঃশেষ পর্যন্ত ৮ তলায় কার্নিশে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা অবস্থায় পড়ে গেলেন ওই মানসিক ভারসাম্যহীন রোগী। তাকে নিরাপদে উদ্ধার করা গেল না। শনিবার সাত সকালে মল্লিক বাজারের কাছে এক বেসরকারি হাসপাতালের সামনে এক বিপজ্জনক পরিস্তিতি্র সাক্ষী থাকল স্থানীয় ও পথ চলতি মানুষ। ঘটনার সূত্রপাত শনিবার সকালে মল্লিক বাজারের কাছে একটি বেসরকারি মানসিক হাসপাতালের বিল্ডিংয়ের ৪ তলার কার্নিশে উঠে পড়ে। অনেকক্ষণ ধরে তাকে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্টাফেরা নামানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কথাই কোনো রকম কর্ণপাত করেনি।

পরে দমকলের স্কাই ল্যাডার নিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু সেই রোগী বারংবার ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুঁশিয়ারি দিতে থাকে। যদি ওর কাছে কেউ আসে তাহলেই সে ঝাঁপ দিয়ে দেবে। পরে তার এক আত্মীয়কে ডেকে আনা হলে তার সামনেই ওই আট তলার কার্নিশে ঝুলে থাকা অবস্থায় ওই রোগী পড়ে যান।মাঝখানে সে ওই বিল্ডিং-এর আরও এক ধাপে ধাক্কা খায় তারপরে সে সটান নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগে।
হাসপাতাল সুত্রের খবর ওই রোগী আট তলা থেকে পড়ে যাওয়ার ফলে তার প্রচুর রক্ত ক্ষরন হয়। জানা গেছে টয়লেটের জালনা দিয়ে সে কার্নিশে উঠে পড়ে। তাকে অনেক রকমের লোভ দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু সে কিছুই শুনতে চাই নি। সাত সকালে মল্লিক বাজার মোড়ে এই কাণ্ডে একেবারে বন্ধ হয়ে যায় যান চলাচল। তাঁকে নিচে নামানোর জন্য আসে দমকল বাহিনী ও পুলিশ।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র