সময় কলকাতায় ডেস্কঃ মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ স্ত্রী ও শশুরকে । জামাই বাবাজীবনের রণচণ্ডী রূপ দেখে ঘর ছেড়ে পলাতক শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা। নদীয়ার শান্তিপুর থানার বাইগাছি পাড়া এলাকার ঘটনা। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে,শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার বাসিন্দা অভিযুক্ত জামাই অজয় বিশ্বাস। অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎই স্ত্রী নমিতা বিশ্বাস সহ শ্বশুরবাড়ির সদস্যদের ওপর চড়াও হন জামাই। এমনকী অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এরপরই নমিতা দেবী প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সহ শ্বশুরকে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। ঘটনাস্থলেই গুরুতর জখম হন স্ত্রী। এমনকী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শ্বশুরও।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা তড়িঘড়ি নমিতা দেবী এবং তার বাবাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে তাদের শরীরের বিভিন্ন অংশে একাধিক সেলাই পড়ে। অন্যদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত জামাই অজয় বিশ্বাস কে গ্রেফতার করে। এরপর আহতদের সঙ্গে কথা বলতে শান্তিপুর হাসপাতালে যায় পুলিশ।
স্ত্রী নমিতা বিশ্বাস জানান,‘প্রায় ১৭ বছর ধরে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করে আসছি। পরিবারের মুখের দিকে তাকিয়ে কোনদিন প্রতিবাদ করিনি। তবে আমার বাবার বাড়িতে ঢুকে যে এই কাণ্ড ঘটাবে, তা কখনো ধারণাও করতে পারিনি।’ অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন স্ত্রী নমিতা বিশ্বাস।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান