পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : তিনবারের বিধায়ক বিশ্বজিৎ দাস গ্রেফতার। তৃণমূল নেতা ও বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক এবং বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে । গোপালনগর কালি বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
সোমবার পুলিস বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে এলাকা ছাড়া ছিলেন বিশ্বজিৎ। পুলিশের বক্তব্য অনুযায়ী, তাদের কাছে সূত্র অনুযায়ী খবর আসে যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢুকছে বিশ্বজিৎ। সেই মত পুলিশের একটি টিম গোপালনগর কালিবাড়ি এলাকায় ওত পেতে ছিল। তাঁর গাড়ি আসতেই দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর বিশ্বজিতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অতঃপর গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ।
২০১১ ও ২০১৬সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন ও ২০২১ সালে বিজেপির টিকিটে বাগদা বিধানসভা কেন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। বিধায়ক হওয়ার কয়েক মাস পরে আবার তৃণমূলে ফিরে ছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপির অশোক কীর্তনীয়ার কাছে ৪১ হাজার ভোটে হেরে যান তিনি।।


More Stories
খুদে বিস্ময় হানভিকা
দত্তপুকুরের দম্পতির আত্ম*ঘাতী হওয়ার কারণ কী?
কুণাল ঘোষের গাড়ির উপর মারাত্মক হামলা , আহত কুণাল, অভিযুক্ত বিজেপি