সময় কলকাতা ডেস্ক : আদালতের নির্দেশে জয়ী হয়েছিলেন আগেই, এবার তাঁর বিজয়রথের চাকার ছাপ পড়ল মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে। বিজয়িনী ববিতা সরকার পা রাখলেন স্কুলে। যোগদান করলেন কাজে। অঙ্কিতা অধিকারীর ত্রুটিপূর্ণ নিয়োগ আগেই বাতিল হয়েছিল, তার স্থলে আনুষ্ঠানিক নিয়োগ ঘটল ববিতার।কোচবিহারের ববিতার নীরব দীর্ঘ লড়াই সাফল্য হয়ে ইতিমধ্যেই অন্যদের করেছে অনুপ্রাণিত। এবার সেই লড়াইয়ের সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্তি হল।

২০১৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম প্যানেলের তালিকায় ২০ নম্বরে নাম থাকা ববিতায় চেয়ে ১৬ মার্কস কম পেয়েও চূড়ান্ত তালিকায় নাম না থাকা অঙ্কিতা অধিকারীর কন্যা চাকরি পেয়ে যায়। নাম বাদ পড়ে ববিতা সরকারের।অঙ্কিতা অধিকারীর বাবা পরেশ অধিকারী বাম আমলের মন্ত্রী ছিলেন। তিনি তৃণমূলে আসার পরে এই ঘটনা ঘটে। ন্যায় প্রতিষ্ঠার দাবিতে আইনি লড়াই শুরু করেন ববিতা। আইনি লড়াই প্রাথমিক স্বীকৃতি পায় ১৭ মে। আদালতের নির্দেশে জয়ী হন ২০ মে। আদালত অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়ার পরে, তাকে ববিটাকে ক্ষতিপূরণের নির্দেশ দেন। ৪১ মাসের মাইনে ফেরত দেওয়ার নির্দেশ আসে। মেখলিগঞ্জ স্কুলে ববিতাকে বহাল করার সিদ্ধান্ত জারী হয়। ববিতা নিজের এই জয়কে ব্যক্তিবিশেষের বিরুদ্ধে জয় হিসেবে দেখেন নি লড়াই ও ব্যক্তির বিরুদ্ধে লড়াই বলে মানেন নি। তেমনটা সোমবার ও তিনি কাজে যোগদানের পরে জানিয়েছেন।বাস্তবিক ভাবে সমগ্র বঙ্গকে তিনি ত্রুটিপূর্ণ নিয়োগ ব্যবস্থার বিরুদ্ধে লড়তে উজ্জীবিত করেছেন ববিতা । তিনি পথপ্রদর্শক, তাঁর জয়ের সামগ্রিক স্বীকৃতি তাঁর কর্মে যোগদান।।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র