Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: রোদের তীব্রতার মাঝে আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, এখনও সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর।

পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বুধবার, সকাল থেকেই আকাশে রোদের দেখাও মিলবে। তবে নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আগামী ৭২ ঘন্টা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, বুধবার, উত্তরবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আবহাওয়া ফের পরিবর্তন হতে চলেছে। একটানা অতিভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  ২০ জুলাই অর্থাৎ বুধবার থেকে ভারী বৃষ্টিতে ভাসতে পারে পার্বত্য জেলাগুলি। তাই তাপমাত্রা অনেকটাই নামবে বৃষ্টির প্রভাবে। টানা বৃষ্টিতে নামতে পারে ভূমিধ্বস। সতর্ক প্রশাসন।  দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author