Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ আকাশে সাদা-কালো মেঘ, তার মাঝে দু’এক পশলা হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়াচ্ছে তীব্র গরম। অপরদিকে উত্তরবঙ্গে কমছে বৃষ্টির দাপট। সঙ্গে বাড়ছে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শুক্রবার, আকাশে রোদের দেখাও মিলবে। তবে নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। আজ সন্ধ্যার পর কয়েক পশলা বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। ফলে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে।

অপরদিকে, শুক্রবার, উত্তরবঙ্গে আবহাওয়া ফের পরিবর্তন হতে চলেছে। একটানা অতিভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে।ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।

About Post Author