সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : মনে আছে? রাজস্থান রয়্যালসের হয়ে ওবেদ ম্যাককয় কেকেআরের বিরুদ্ধে আইপিএলে প্রথম উইকেট পেয়েই পুষ্পা চরিত্রে আল্লু অর্জুনের অনুকরণ করে তোলপাড় ফেলেছিলেন।এবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে পুষ্পার মতই ভয়ঙ্কর নায়ক হয়ে উঠলেন দীর্ঘদেহী বাঁ হাতি পেসার।ম্যাককয়ের সৌজন্যে ভারতের বিরুদ্ধে জিতে টি টোয়েন্টি সিরিজ ১-১ করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ।

কিছুদিন আগেই চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টিতে ডেথ স্পেলে গুঁড়িয়ে দেন সেন্ট লুসিয়ার ২৫ বছর বয়সী ম্যাককয়। তবে ভারত -ওয়েস্টইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আরও ভয়ঙ্কর হলেন,১৭ রানে ৬ উইকেট নিলেন, একার হাতে ধ্বংস করলেন ভারতকে। ১৩৮ রানের ইনিংসে পান্ডিয়ার রানই সর্বোচ্চ যা কিনা ৩১। রোহিত শূন্য এবং পন্থ ১২ বলে ২৪ করে বিদায় নেওয়ায় ভারতের বড় রানের স্কোর গড়ে ওঠে নি। তবে তারমধ্যেও আরেকবার প্রকট হল বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা।রোহিত শর্মা বাহিনী আগেও পরিসংখ্যান দিয়ে প্রমাণ করেছেন তাঁরা বাঁ হাঁতি বোলারদের বিরুদ্ধে সেভাবে স্বচ্ছন্দ নন।পাকিস্তানের বাঁ হাতি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি কয়েকমাস আগেই ভারতীয়দের নাস্তানাবুদ করেছেন।এবার সেই দুর্বলতা আবার চোখে আঙুল দিয়ে দেখালেন ম্যাককয়।ওয়েস্ট ইন্ডিজ ১৩৯ রানের টার্গেট তাড়া করে সাবলীলভাবে।ব্রেন্ডন কিং ছিলেন সেরা ফর্মে।১৯ তম ওভারে আর্শদীপ সিং চেষ্টা করলেও শেষ ওভারে আবেশ খানের ক্ষমাহীন নো বলে ফ্রী হিটের ফায়দা তুলে ওয়েস্টইন্ডিজ ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।।


More Stories
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?