সময় কলকাতা ডেস্ক : সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। তার মধ্যে মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্যদেব। চড়া রোদে বীভৎস গরমে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। হাপিত্যেশ করে বসে রয়েছে একটু বৃষ্টির আশায়। কখনো বা ছিটেফোঁটা বৃষ্টি হলেও এখনও মুষলধারে বৃষ্টি নামেনি দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যাতে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে । পাহাড়ের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!