Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক : মেঘ সরিয়ে পরিষ্কার হয়েছে আজকের আকাশ। চারিদিকে ঝলমলে রোদ্দুর। তাপমাত্রা অনেকটাই কমেছে। গত দুদিনের বৃষ্টিতে গুমোট গরম ভাব অনেকটাই উধাও হয়ে গিয়েছে। তবে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা ।গভীর হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যাতে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টি । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে । পাহাড়ের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

About Post Author