সময় কলকাতা ডেস্কঃ দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন। এবারের ১৫ অগাস্টকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকার নানাভাবে স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা করেছে। ‘আজাদি কা অমৃত মহোৎসবের’-অংশ হিসেবে স্বাধীনতা দিবসের প্রাক্কালেই ঘরে ঘরে পতাকা উত্তোলন করছেন দেশবাসী। এমনকী সেই তালিকা থেকে বাদ যাচ্ছেন না তারকারাও। বলিউডের সলমন খান,শাহরুখ খান,আমির খান, অনিল কাপুর,সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে টলিউডের দেব, রাজ, শুভশ্রী সহ আরও অনেকেই স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হয়েছেন।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে মুম্বইয়ের বাড়ির বারান্দায় পতাকা লাগিয়েছেন আমির খান। ইতিমধ্যে সেই ছবি প্রকাশ্যেও এসেছে। অন্যদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অনিল কাপুর, সলমন খানের বাড়ির বাইরে উড়ছে তেরঙ্গা। এদিকে, টলিউডের রাজ-শুভশ্রীর থেকে শুরু করে জিৎ,মিমির ব্যালকনিতেও উড়ছে পতাকা। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ডিপিও পাল্টে ফেলেছেন। বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, প্রত্যেকের ডিপিই ছুয়ে গেছে স্বাধীনতার রং। দেবের প্রোফাইল পিকাচরও বদলে গিয়েছে। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

শুধু সিনেমাজগতই নয়, খেলার জগতের তারকাদের অধিকাংশের প্রোফাইল পিকচারে স্বাধীনতার রং জায়গা করে নিয়েছে। সৌরভ, জয় শাহরাও বদলেছেন প্রোফাইল পিকচার। অন্যদিকে বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দ্যেশ্যে বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকার।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!