সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবলের কালোদিনে অনিশ্চিত ভারতীয় ফুটবলে নবাগত বিদেশীদের ভাগ্য। ভারতীয় ক্লাবে পা রাখতে চলা নতুন বিদেশী ফুটবলাররা আন্তর্জাতিক ছাড়পত্র পাবেন তা নিয়ে শঙ্কার মেঘ। ইস্টবেঙ্গলের দুই খেলোয়াড়ের আন্তর্জাতিক ছাড়পত্র নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

১৬ অগাস্ট একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ভারতীয় ফুটবল। গোটা দিনটাই যেন কালো মেঘের মত গর্জে চলেছে। একনাগাড়ে খারাপ খবর পেতে হচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের। দিন শুরু হতেই জানা গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে তথা আইএএফএফকে নির্বাসিত করেছে ফিফা। আর এই ঘোষণার কার্যতজ বিশবাঁও জলে ইমামি ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের ভবিষ্যৎ।

মঙ্গলবার থেকেই কলকাতায় শুরু ডুরান্ড কাপ এবং এরপরই শুরু হতে চলেছে আইএসএল। এই পরিস্থিতিতে বিদেশি ফুটবলাররা খেলতে পারবেন কিনা, বা তাঁরা আসতে পারবেন কিনা, সেই প্রশ্নে ঘাম ছুঁটছে লাল-হলুদের কর্তাদের।

শুক্রবার একসঙ্গে মোট পাঁচ জন বিদেশিকে সই করিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। এদের মধ্যে তিন বিদেশি ফুটবলার ইভান গঞ্জালভেজ, অ্যালেক্স লিমা ও ক্লেটন সিলভা আগেই ভারতীয় ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। তাই তাঁরা আন্তর্জাতিক ছাড়পত্র পেয়ে যাবেন বিনা বাধায়।কিন্তু নতুন দুই ফুটবলার কারালাম্বোস কিরিয়াকু ও এলিয়ান্দ্রকে এর আগে ভারতীয় ফুটবল দলের সঙ্গে খেলেননি। সেই পরিস্থিতিতে এখন তাঁরা আন্তর্জাতিক ছাড়পত্র পাবেন কি না, তা সুনিশ্চিত করা যাচ্ছে না। এমনকী এশিয়ান কোটার ফুটবলারকে সই করাতেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার সুপ্রিম কোর্টে জরুরী ভিত্তিতে শুনানির পর কি রায় ঘোষণা হয়, এখন সেই দিকেই তাকিয়ে লাল হলুদ শিবির।।


More Stories
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত