পুরন্দর চক্রবর্তী , ১৫ নভেম্বর : এখন দশম উইকেটে জুটি বেঁধে ভারতের বোলাররা চমৎকার ব্যাটিং করছেন, এমনকি ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে দিচ্ছেন। একদিন আগেই পাকিস্তানকে হারানোর নায়ক হয়ে উঠেছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের মোহিত উলভা এবং বেঙ্কট । এবার নিউজিল্যান্ডের মাটিতে মোহিতদের বোলার দাদারা ব্যাট হাতে একইভাবে ম্যাচের রং বদলালেন। মোহাম্মদ সিরাজ এবং আরশদীপ সিং-এর ঝোড়ো ব্যাটিং ভারত নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য অনেকটাই গড়ে দিল। কয়েকদিন পরেই ওয়েলিংটনে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগেই টি-টোয়েন্টি সিরিজ জেতার পরে একদিনের সিরিজও জিতে নিল ভারত। ২২ রানে পঞ্চম ম্যাচে জিতে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে হারিয়ে দিল ভারত।
একদিনের সিরিজে প্রথম তিনটি ম্যাচের পরে ওয়েলিংটনের প্রথম টেস্টের প্রস্তুতির জন্য একদিনের সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ভারত অধিনায়ক শুভমান গিল, সহ অধিনায়ক কে এল রাহুল, অনুসূল কম্বোজ সহ পাঁচজন খেলোয়াড়কে। ফলে শেষ দুটি ম্যাচে বেশ কয়েকজন অনভিজ্ঞ মুখকে নামায় ভারত। এদের মধ্যে একজন ছিলেন যশ ঠাকুর। তিনি বা আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় নতুন আকিব নবী বল হাতে চমৎকার নিয়ন্ত্রণ দেখালেন। দুই সিনিয়র বোলার সিরাজ ও আরশদীপ ভয়ংকর হয়ে ওঠায় ভারতের ২০৯ রান তাড়া করার লক্ষ্যে ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। পাশাপাশি ব্যাট হাতে মোহাম্মদ সিরাজ এবং আরশদীপ সিং দশম উইকেটের পার্টনারশিপে উল্লেখযোগ্য ২৬ রানের অবদান রাখেন। ১৮৩ রানে যখন ঈশান কিষান ব্যক্তিগত ৪৬ রানে বিদায় নেন তারপরে ব্যাট হাতে দ্রুত রান তুলে নেন দুই টেল এন্ডার। আর্শদীপ ৪ বলে দুটি ছক্কা সহ করেন ১৪ রান। সিরাজও ১৪ রানে অপরাজিত থাকেন। এরপরে বল হাতে অরশদীপ তিনটি এবং সিরাজ দুটি উইকেট নেন। পাশাপাশি অক্ষর প্যাটেলের কথাও উল্লেখ করা প্রয়োজন। ঈশানের মত তিনিও ৪৬ রান করেন এবং নিউজিল্যান্ড ইনিংসের শেষদিকে দুটি উইকেট তুলে নেন। এদিন দুদলের ইনিংসে কোনও অর্ধশতরান ছিল না। নিউজিল্যান্ডের ইনিংসে কেউই বড় রান পাননি। ভারতের রো -কো জুটিও এদিন ব্যর্থ।।


More Stories
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ
রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
সাফ ফাইনালে ভারত