সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : পাকিস্তান হকি দলের হয়ে ১৯৭৫ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ১৭৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮৬ টি গোল করেছিলেন। প্রচন্ড স্কিলফুল খেলোয়াড় ছিলেন। অথচ মৃত্যুর পরেও টাকার জন্য বিড়ম্বনা গ্রাস করল সোনা জয়ী পাকিস্তান হকি দলের প্রাক্তন অধিনায়ক মঞ্জুর হুসেনকে যিনি বেশি পরিচিত ছিলেন মঞ্জুর জুনিয়ার নামেই। আর এই বিড়ম্বনা যে বহু মানুষকে বিড়ম্বনায় ফেলবে তা মনে করছে পাকিস্তান হকি ফেডারেশন। লাহোরের এক বেসরকারি হাসপাতাল পাকিস্তানের কিংবদন্তী হকি তারকা মঞ্জুর হুসেনের মৃত্যুর পরে তাঁর দেহ দীর্ঘসময় আটকে রাখল। একদিকে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একদিকে বলছেন , পাকিস্তানের হকিতে মঞ্জুর হুসেনের অমূল্য অবদান ভোলা যাবে না তখন পাকিস্তানের মুদ্রায় পাঁচলক্ষ টাকার না দিতে পারায় হাসপাতাল আটকে রাখছে তাঁর মরদেহ। অবশেষে পাকিস্তান হকি ফেডারেশন বিষয়টিতে হস্তক্ষেপ করে টাকার ব্যবস্থা করে ও দেহ ছাড়ায়। ৬৪ বছর বয়সী মঞ্জুর জুনিয়ার হৃদরোগে আক্রান্ত হন ও তাঁর অবস্থার অবনতি হলে লাহোরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। উল্লেখ্য, মঞ্জুর জুনিয়র ১৯৮৪ অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন। ১৯৭৮ও ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। পাকিস্তান বিশ্ব হকিতে যে সময় অত্যন্ত ধারাবাহিক সাফল্য দেখায় সে সময় মঞ্জুর জুনিয়ারের ভূমিকা ছিল অনস্বীকার্য।।
সোনাজয়ী হকিদলের অধিনায়কের দেহ আটকে রাখল হাসপাতাল


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?