Home » কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্কঃ আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সারাদিনই গুমোট অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। তবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে বেশ কয়েকটি জায়গায়। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতেও, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভিজবে পাহাড়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

 

About Post Author