পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ। বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে, শুক্রবার উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিতে ভিজবে পাহাড়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৫ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা । আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই ।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!