সময় কলকাতা ডেস্কঃ কেন্দ্র কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-কে নিষিদ্ধ ঘোষণা করার ২৪ ঘণ্টা পার না হতেই এবার এই সংগঠনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার। একইসঙ্গে এর সঙ্গে যুক্ত আটটি সহযোগীর অ্যাকাউন্টও বন্ধ করে দিল সোশ্যাল মিডিয়া। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পিএফআই-এর একাধিক অ্যাকাউন্ট ছিল। উল্লেখ্য,
প্রসঙ্গত, বুধবারই ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। প্রাথমিকভাবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিলেও পরে পাঁচ বছরের জন্য এই উগ্র ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, নিষিদ্ধ করা হয়েছে রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, কেপস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল বুমস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এম্বাবর ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রিহ্যাব ফাউন্ডেশন। এনআইএ এবং ইডির অভিযোগ, এই আটটি সংগঠন পিএফআইয়ের সহযোগী। এরা একে অপরের ভাবধারা প্রচার করে। কেন্দ্রের নির্দেশ, এই সব সংগঠনগুলি নিজেদের নামে কোনও কর্মসূচি চালাতে পারবে না। এমনকী পারবে না অর্থ সংগ্রহ করতে এবং নিজেদের কোনও অফিস খুলতে। ইতিমধ্যেই এই সংগঠনের প্রায় ২৫০ নেতা-কর্মীকে গ্রেফতারও করেছে ইডি এবং সিবিআই

সূত্রের খবর, দেশের প্রায় ১৭ রাজ্যে ঘাঁটি গেড়েছিল এই কট্টরপন্থী সংগঠন। ২৪ সেপ্টেম্বর তল্লাশি অভিযানে নেমে কয়েকশ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা-কর্মীকে গ্রেফতারও করা হয়। সূত্রের খবর, গোটা দেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৩০০ মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বারাবাঁকিতে পিএফআই নেতা মহম্মদ নাদিমের ডেরা থেকে উদ্ধার হয়েছে আইইডি বিস্ফোরক তৈরি ম্যানুয়াল।
যদিও তদন্তকারীদের দাবি, ২০৪৭ সালের মধ্যে দেশে আইএসআইএস-এর কায়েদায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করেছিল এই কট্টরপন্থী সংগঠন। তদন্তকারীদের হাতে তাদের ‘মিশন ২০৪৭’ সংক্রান্ত নথি, সিডি এসেছে। কার্যত সে কারণেই বুধবার সকালে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং তার সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে আইন জটিলতা এড়াতে ভারতে এই সংগঠনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট