সময় কলকাতা ডেস্কঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও রোদ ঝলমলে আকাশ আবার কোথাও বৃষ্টি শুরু হয়েছে। এবারে লক্ষ্মী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস বলছে, শুক্রবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে রোদের লুকোচুরি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে খবর।
দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। পাহাড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!