সময় কলকাতা ডেস্কঃ রাজ্য জুড়ে থাকবে শুকনো আবহাওয়া। রাজ্যে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা নেই। ২০ অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২০ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে তা আঘাত হানতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।
পূর্বাভাস বলছে, বুধবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৬ শতাংশ। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস আপাতত নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!