সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে নামছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়বে আর বেশ কয়েকদিনের মধ্যেই। কমেছে রাতের তাপমাত্রা। ভোরের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতিতে শীতের আমেজ ধরা দিয়েছে। জেলায় শীতের আমেজ থাকবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত।

পূর্বাভাস বলছে, শুক্রবার পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। নভেম্বরে শুরুতেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে। শীতের আমেজ বাড়বে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়।

অন্যদিকে, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া থাকবে শুকনো । শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!