Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ বাংলা জুড়ে বিরাজ করে চলেছে শুষ্ক আবহাওয়া। ভোর এবং রাতের দিকে হালকা ঠাণ্ডা। তবে এর মাঝেই পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আর বেশ কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ও  সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ।  নভেম্বরে শুরুতেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

মঙ্গলবার, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেশ জাঁকিয়ে বসবে শীত।

অন্যদিকে, আজ, উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া থাকবে শুকনো । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

 

 

 

About Post Author