সানি রায়,সময় কলকাতা , ১৩ জুন : বিয়ের গাড়ি সাজিয়ে গরুপাচার! কেউ কখনও দেখেছে নাকি শুনেছে! সবার চোখে ধুলো দিতে বিয়ের গাড়ি সাজিয়ে সেই গাড়িতেই গরু পাচার করছিল গরু পাচারকারীরা ! পুলিশ প্রশাসনকে বোকা বানাতে এক আশ্চর্য মডেল তৈরি করেও সফল হল না গরু-পাচারকারীরা।
দ্বিচারিতা এখন সর্বত্র, লোককে বোকা বানাতেও খেলা চলছে অহরহ । বহিরঙ্গ দেখে ভেতরের রূপ বোঝা দায়।লোকের চোখে ধুলো দেওয়ার জন্য দিলীপ ঘোষের উচ্চারিত বহুল চর্চিত প্রবাদ “ঘোমটার নিচে খ্যামটা নাচ ” -এখন যেন রপ্ত করে ফেলেছে মানুষ তবে দুষ্কৃতী ও চোরাপাচারকারীরা সবকিছু যেন ছাড়িয়ে যাচ্ছে। তারা নিজেদের কার্য সিদ্ধি করতে নতুন নতুন পন্থা নিচ্ছে। এবার জলপাইগুড়িতে এরকমভাবেই নিজেদের দুস্কর্ম অভিনব পদ্ধতিতে সিদ্ধ করতে সচেষ্ট ছিল গরুপাচারকারীরা। ধূপগুড়ির ঘটনা যেন হাপিয়ে গেছে অতীতের সব নজির।
ধুরন্ধরদের এত বুদ্ধি তবুও সাফল্য এল না।বিয়ের গাড়ি সাজিয়ে অভিনব কায়দায় গরু পাচারের চাঞ্চল্যকর চেষ্টা ব্যর্থ করল গ্রামবাসীরা। ধূপগুড়ি মহকুমার মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। গাড়িটি সাজানো হয়েছিল বিয়ের বরযাত্রীর গাড়ির মতো।ভেতরে আসবাবপত্র দিয়ে ঢাকা ছিল। তার নিচেই পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছিল ১২টি গরু।দক্ষিণ আলতা গ্রামের একটি ভাঙা রাস্তায় আসাম নম্বরের ওই গাড়িটি আটকে যায়। চালক গাড়ি ফেলে পালিয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়।গ্রামবাসীরা গাড়ির আসবাবপত্র সরাতেই দেখেন, ভেতরে মুখ বেঁধে অত্যন্ত অমানবিক অবস্থায় রাখা হয়েছে ১২টি গরু।খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি ও গবাদি পশুগুলি উদ্ধার করে। এই আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু ১ গরু পাচারকারীর
বিয়ের গাড়ি সাজিয়ে গরুপাচার #গরুপাচার


More Stories
নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী
বারোঘরিয়ার গুরুকুলে উদযাপিত গুরুপূর্ণিমার গুরুবন্দনা
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার