Home » সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর

সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১২ জুন : ভদ্রলোকের খেলা ক্রিকেটে তিনি ছিলেন ভদ্রলোকের প্রকৃত বিজ্ঞাপন। বর্তমান শতাব্দীর প্রথম দুই দশক ক্রিকেট বিশ্বকে শাসন করা ফ্যাব ফোরের অন্যতম তিনি। শুধু তাই নয়, তিনি বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে একজন, অন্তত সাফল্যের বিচারে তাই বলা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আগমনের আগে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন মার্টিন ক্রো। ক্রিকেট অনুরাগীদের সবাইকে হতচকিত করে কেন উইলিয়ামসন আচমকা অবসর নিলেন । মাত্র ৩৬ বছর বয়সে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে সরে গেলেন তিনি।

কেন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ ব্যাটসম্যান হলেও একদিনের ক্রিকেটেও কম সফল ছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট শত রান ৪৮টি । টেস্টে ১১০ টি ম্যাচ খেলে ৯৫১৫ রান করেছেন। গড় ৫৪ -র বেশি। শতরান ৩৩টি। একদিনের ম্যাচে তাঁর গড় ৪৮. ৬৯। শতরান ১৫ টি। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ৩৩ এর বেশি গড়। ক্রিকেটের সব ধরনের ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় বলে দেয় কতটা সফল তিনি! ঠান্ডা মাথার টেকনিকলি সলিড ব্যাটার হিসেবে পরিচিত তিনি। পার্ট টাইম বোলার হিসেবেও বেশ কিছু উইকেট পেয়েছেন তিনি। তাঁর একমাত্র দুর্বলতা যে, অতিরিক্ত মারমুখি মেজাজে  ব্যাটিং করতে তিনি অভ্যস্ত ছিলেন না।তাঁকে বলা যেতে পারে রাহুল দ্রাবিড় ঘরানার ব্যাটার। তাঁর অবসরে গোটা ক্রিকেট-বিশ্বই তাঁর ক্রিকেটে অবদান মেনে নিয়ে আবেগঘন বার্তা পাঠিয়েছে। বিরাট কোহলি তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন,  “জীবন সবে শুরু হল।”  এনিয়ে সন্দেহের অবকাশ নেই বিরাট বড় মাপের ক্রিকেটার কেন উইলিয়ামসনকে ক্রিকেট-বিশ্ব মনে রাখবে সর্বকালের অন্যতম সুভদ্র এবং সৌজন্যবান ক্রিকেটার হিসেবে।।

About Post Author