সময় কলকাতা ডেস্ক:
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে ভারতের প্রথম একাদশ নিয়ে চলছে জল্পনা। বিশেষত উইকেট রক্ষক হিসেবে কাকে দেখা যাবে তা নিয়েও চলছে চর্চা।টুর্নামেন্ট শুরুর আগে ভারত অধিনায়ক জানিয়েছিলেন দলে অভিজ্ঞ ফিনিশারের প্রয়োজন রয়েছে। তাই পন্থকে বাইরে রেখে গ্রুপ পর্বের চারটি ম্যাচে সুযোগ দেওয়া হয় কার্তিককে। কিন্তু একটি ম্যাচেও রান পাননি তামিলনাড়ুর এই উইকেট রক্ষক ব্যাটার। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রূপ লিগের শেষ ম্যাচে তাঁর বদলে প্রথম একাদশে জায়গা পান পন্থ। প্রথম একাদশে জায়গা পেলেও রান পাননি তিনিও। ফলে সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে কে খেলবেন সেই নিয়ে ধোঁয়াশা তৈরী হয় সমর্থকদের মনে।

বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে এই প্রশ্ন করা হয়। কিন্তু সেমিফাইনালে উইকেটের পিছনে কাকে দেখা যাবে? সেই প্রশ্নের স্পষ্ট কোনও উত্তর দেননি রোহিত।
জিম্বাবোয়ের বিরুদ্ধে পন্থকে সুযোগ দেওয়া প্রসঙ্গে রোহিত বলেন, “ দলের প্রত্যেক সদস্যই যেকোনও সময় মাঠে নামার জন্য প্রস্তুত। তবে সেমিফাইনাল বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হঠাৎ করে কাউকে নামানো ঠিক নয়। এই সফরে একমাত্র পন্থই একটিও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। সেমি বা ফাইনালের মতো ম্যাচের প্রস্তুতির জন্যই পন্থকে আগের ম্যাচে খেলানো হয়েছিল।”

তাহলে সেমিফাইনালের দৌড়ে দিল্লির উইকেট রক্ষক-ব্যাটারই কি এগিয়ে? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, “ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের স্পিন বোলারদের বিরুদ্ধে একজন বাঁ-হাতি ব্যাটারকে প্রস্তুত রাখতে চেয়েছিলাম। কার্তিক ও পন্থ দুজনকেই বিবেচনা করা হচ্ছে। যে কেউ সুযোগ পেতে পারেন।” তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা সেমিফাইনালে কার্তিকের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন পন্থই।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে