সময় কলকাতা ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২০ নভেম্বর থেকে কাতারের মাটিতে বসতে চলেছে ২২ তম বিশ্বকাপ ফুটবলের আসর। আর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ফুটবল অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে প্রতিযোগী দেশগুলি নিজেদের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে শুরু করে দিয়েছে। এক নজরে দেখে নেব কোন দেশ থেকে কোন ফুটবলাররা পেলেন কাতার বিশ্বকাপের প্লেনের টিকিট।
কাতার বিশ্বকাপের ফ্রান্স দল: রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ দিদিয়ের দেশঁর দলের কাছে। এবারের ফ্রান্স দলও যথেষ্ট শক্তিশালী। দলে রয়েছেন সদ্য ব্যালন ডি ‘অর বিজয়ী করিম বেঞ্জেমা। এছাড়াও এমবাপে, কোম্যান, এনকুনকুরা যেকোনও সময় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। যদিও চোটের কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের দুই তারকা মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কাঁতে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত ফ্রান্স দল এবারও সবাইকে চমকে দিতে পারে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের।

গোলরক্ষক:
হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার )
আলফোনসে আরিওলা (ওয়েস্ট হ্যাম)
স্টিভ মান্দানা (স্টেড রেনে)
ডিফেন্ডার:
প্রেসনেল কিমপেম্বে (পিএসজি)
জুলেস কুন্দে (বার্সেলোনা)
বেঞ্জামিন পাভার (বায়ার্ন মিউনিখ)
উইলিয়াম সালিবা (আর্সেনাল)
ইব্রাহিমা কোনাতে (লিভারপুল)
দায়ত ইউপামেকানো (বায়ার্ন মিউনিখ)
রাফায়েল ভারানে (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ)
থিও হার্নান্দেজ (এসি মিলান)
মিডফিল্ডার:
ইউসুফ ফোফানা (মোনাকো )
অরলিয়েন চুয়ামেনি (রিয়্যাল মাদ্রিদ)
আদ্রিয়েন র্যাবিয়ত (জুভেন্টাস)
মাতেও গিনদোজি (মার্সেই)
এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়্যাল মাদ্রিদ)
জর্দান ভেরেতুত (মার্সেই)
উইঙ্গার:
কিংসলে কোম্যান (বায়ার্ন মিউনিখ)
উসমান দেম্বেলে (বার্সেলোনা)
কিলিয়ান এমবাপে (পিএসজি)
ক্রিস্তোফার এনকুনকু (আরবি লিপজিগ)
স্ট্রাইকার:
করিম বেঞ্জেমা (রিয়্যাল মাদ্রিদ)
অলিভিয়ের জিহু (এসি মিলান)
আঁতোয়া গ্রিজম্যান (আতলেতিকো মাদ্রিদ)
কোচ: দিদিয়ের দেশঁ
আর্জেন্টিনা দল: কাতারেই সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তাই বিশ্বজোড়া মেসি ভক্তরা চাইছেন শেষ বিশ্বকাপটা স্পর্শ করুক তাঁদের প্রিয় লিও। কাতার বিশ্বকাপে ধারে ভারে বাকি দেশগুলিকে টক্কর দিতে প্রস্তুত লিওর আর্জেন্টিনা।

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ (রিভার প্লেট)
ফ্রাঙ্কো আর্মানি (অ্য়াস্টন ভিলা)
জেরোনিমো রুলি (ভিলারিয়াল)
ডিফেন্ডার:
নহেল মোলিনা (অ্য়াটলেটিকো মাদ্রিদ)
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া)
ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার )
জেরমান পেজেলা (রিয়্যাল বেটিস)
নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)
লিজান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
মার্কোস আকুনা (সেভিয়া)
নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)
হুয়ান ফয়েত (ভিলারিয়াল)
মিডফিল্ডার:
রড্রিগো ডি পল (অ্য়াটলেটিকো মাদ্রিদ)
লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস)
আলেক্সিস ম্যাক আলিস্তার (ব্রাইটন)
গুইদো রদ্রিগেজ (রিয়্যাল বেটিস)
আলেজান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)
এনজো ফার্নান্ডেজ (বেনফিকা)
এজেকুয়েল পালাসিও (বায়ার্ন লেভারকুসেন)
উইঙ্গার:
অ্যাঞ্জেল ডি মারিয়া (জুভেন্টাস)
জোয়াকিন করেয়া (ইন্টার মিলান)
নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা)
ফরোয়ার্ড :
লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)
জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি)
পাওলো দিবালা (রোমা)
লিওনেল মেসি (পিএসজি)
কোচ: লিওনেল স্কালোনি
পর্তুগাল দল: কাতার বিশ্বকাপ সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বব্যাপী রোনাল্ডো ফ্যানসরা চাইছেন কাতার বিশ্বকাপে ফের রোনাল্ডো ম্যাজিক। তবে এবার বিশ্বকাপে নজরে থাকবে পর্তুগালের তরুণ ব্রিগেড। যেকোনও সময় ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন তাঁরা।

গোলকিপার:
রুই প্যাট্রিসিও (রোমা)
দিয়োগো কোস্তা (পোর্তো)
জোসে সা (উল্ভারহ্যাম্পটন)
রক্ষণ:
জোয়াও ক্যান্সেলো (ম্যানচেস্টার সিটি)
দিয়েগো দালত (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
পেপে (পোর্তো)
রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি)
অ্যান্তোনিও সিলভা (বেনফিকা)
নুনো মেন্ডেজ (পিএসজি)
রাফায়েল গুয়েরেরো (বরুসিয়া ডর্টমুন্ড)
মাঝমাঠ:
উইলিয়াম কার্ভালো (রিয়্যাল বেটিস)
দানিলো পেরেইরা (পিএসজি)
পালহিনহা (ফুলহ্যাম)
রুবেন নেভেস (উল্ভারহ্যাম্পটন)
ব্রুনো ফার্নান্ডেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
জোয়াও মারিও (বেনফিকা)
ওটাভিও (পোর্তো)
ম্যাথিউ নুনেজ (উল্ভারহ্যাম্পটন)
ভিটিনহা (পিএসজি)
বার্নান্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি)
উইঙ্গার:
জোয়াও ফেলিক্স (অ্য়াটলেটিকো মাদ্রিদ)
রাফায়েল লিয়াও (এসি মিলান)
ফরওয়ার্ড:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
আন্দ্রে সিলভা (আরবি লিপজিগ)
গোনস্যালো রামোজ (বেনফিকা)
রিকার্ডো হোর্তা (ব্রাগা)
কোচ: ফের্নান্ডো স্যান্টোস
ব্রাজিল দল: অভিজ্ঞতা ও তারণ্যের মেলবন্ধনে তৈরী ব্রাজিল দল। ষষ্ঠ বারের জন্য বিশ্ব সেরার হওয়ার লক্ষ্যে মাঠে নামবেন অ্যালিসন, ফাবিনহো, নেইমাররা। তবে উল্লেখযোগ্য ভাবে বিশ্বকাপের এই তালিকা থেকে বাদ পড়েছেন লিভারপুলের তারকা ফরওয়ার্ড ফার্মিনহো ও দলের আরেক তারকা মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। কাতারের মাটিতে সাম্বা ঝলক দেখার জন্য মরিয়া ব্রাজিল প্রেমীরা।

গোলরক্ষক:
অ্যালিসন বাকে (লিভারপুল)
এদেরসন সান্তানা (ম্যানচেস্টার সিটি)
ওয়েভারটন পেরেরা (পালমেইরাস)
ডিফেন্ডার:
দানি আলভেস (পুমাস)
দানিলো (জুভেন্টাস)
ব্রেমের (জুভেন্টাস)
এদের মিলিতাও (রিয়্যাল মাদ্রিদ)
মার্কুইনোস (পিএসজি)
থিয়াগো সিলভা (চেলসি)
আলেক্স সান্দ্রো (জুভেন্টাস)
আলেক্স তেলেস (সেভিয়া)
মিডফিল্ডার:
ব্রুনো গুইমারেস
কাসেমিরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
এভার্টন রিবেইরো (ফ্লামেঙ্গ)
ফেবিনহো (লিভারপুল)
ফ্রেড (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
উইঙ্গার :
নেইমার (পিএসজি)
গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)
রাফিনহা (বার্সেলোনা)
রদ্রিগো (রিয়্যাল মাদ্রিদ)
অ্যান্টনি ডস স্যান্টোস (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়্যাল মাদ্রিদ)
পেদ্রো (ফ্লামেঙ্গ)
ফরোয়ার্ড:
রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার )
গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল)
কোচ: তিতে
জার্মানি দল: ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর খারাপ সময় চলছে বেকেনবাওয়ার, মুলারদের দেশে। ২০১৮ বিশ্বকাপে গ্ৰুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। ২০২০ ইউরো কাপে বিদায় নিতে হয়েছিল প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে। তাই ২০২২ কাতার বিশ্বকাপ নিজেদের ফিরে পাওয়ার লড়াই জার্মানির কাছে। ২০২১ সালের অগস্ট মাসে দলের দায়িত্ব নেওয়া হান্সি ফ্লিক পজিশন নির্ভর ফুটবলে প্রতিপক্ষকে মাত করার জন্য প্রস্তুত। কাতার বিশ্বকাপ থেকে ফের একবার বিশ্ব ফুটবলে জার্মান আধিপত্য দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে।

গোলরক্ষক:
ম্যানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ)
মার্ক-আন্দ্রে টের স্টেগান (বার্সেলোনা)
কেভিন ট্র্যাপ
ডিফেন্ডার:
আর্মেল বেলা-কোটচাপ (সাউথাম্পটন)
ম্যাথিয়াস গিন্টার (এসসি ফ্রেইবুর্গ)
ক্রিশ্চিয়ান গুন্টার (এসসি ফ্রেইবুর্গ)
থিলো খেহরের (ওয়েস্ট হ্যাম)
লুকাস ক্লোসটারমান (আরবি লিপজিগ)
অ্যান্তোনিও রুডিগার (রিয়্যাল মাদ্রিদ)
নিকো স্কলোটারবেক (বরুসিয়া ডর্টমুন্ড)
নিকোলাস সুলে (বরুসিয়া ডর্টমুন্ড)
ডেভিড রম (আরবি লিপজিগ)
মিডফিল্ডার:
জুলিয়ান ব্র্যান্ড (বরুসিয়া ডর্টমুন্ড)
লিওন গোরেৎজকা (বায়ার্ন মিউনিখ)
ইকের গুণ্ডগান (ম্যানচেস্টার সিটি)
জোনাস হোফমান (বরুসিয়া গ্লাডব্যাচ)
জোসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)
উইঙ্গার :
করিম আদেয়ামি (বরুসিয়া ডর্টমুন্ড)
সার্জে গ্যানার্বি (বায়ার্ন মিউনিখ)
উসুফা মউকোকো (বরুসিয়া ডর্টমুন্ড)
লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)
ফরওয়ার্ড:
নিকলাস ফুলক্রুগ (ওয়েডার ব্রেমেন)
মারিও গোতজে (ফ্রাঙ্কফুট)
কাই হাভার্টেজ (চেলসি)
থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)
কোচ: হান্সি ফ্লিক
স্পেনের দল:

গোলরক্ষক:
উনাই সিমোন (আতলেতিক ক্লাব)
রবার্ট স্যাঞ্চেজ (ব্রাইটন)
ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার:
দানি কার্ভাহাল (রিয়্যাল মাদ্রিদ)
সিজার আজপিলিকুয়েতা (চেলসি)
এরিক গার্সিয়া (বার্সেলোনা)
উগো গিলামন (ভ্যালেন্সিয়া)
পাও তোরেস (ভিলারিয়াল)
লাপোর্তে (ম্যানচেস্টার সিটি)
জোর্ডি আলবা (বার্সেলোনা)
হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার:
সের্গিও বুস্কেতস (বার্সেলোনা)
গাবি (বার্সেলোনা)
কার্লোস সোলার (পিএসজি)
মার্কোস লরেন্তে (আতলেতিকো মাদ্রিদ)
পেদ্রি (বার্সেলোনা)
কোকে (আতলেতিকো মাদ্রিদ)
উইঙ্গার:
ফেরান তোরেস (বার্সেলোনা)
পাবলো সারাবিয়া (পিএসজি)
ইয়েরেমি পিনো (ভিলারিয়াল)
মার্কো আসেন্সিও (রিয়্যাল মাদ্রিদ)
নিকো উইলিয়ামস (আতলেতিক ক্লাব)
আনসু ফাতি (বার্সেলোনা)
দানি ওলমো (আরবি লিপজিগ)
ফরোয়ার্ড:
আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ)
কোচ:
লুই এনরিকে


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান