সময় কলকাতা ডেস্ক : ভারতের পরে পাকিস্তান। সেমিফাইনালের পরে ফাইনালে অনায়াসে জয় ইংল্যান্ডের।পূর্ণ আধিপত্য নিয়েই ফাইনাল জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের দেশে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড।মেলবোর্ণে বিশ্বকাপ ফাইনালে ৫ উইকেটে জয়ী হল তারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা ছিলেন সাম কারেন। ১২ রানে ৩ উইকেট পান তিনি। পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শান মাসুদ। তিনি করেন ৩৮ রান। পাল্টা ব্যাট করতে নেমে আলেক্স হেলস দ্রুত বিদায় নিলেও দ্রুত ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে ইংল্যান্ড। মাঝে মাঝে উইকেট খোয়ালেও ১৯ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ইংল্যান্ড। বেন স্টোকস করেন অপরাজিত ৫২ রান।।
টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে